Welcome to SB International
আন্তর্জাতিক সিকিউর বিজনেসে আপনাকে সুস্বাগতম SB International এর টোকেনে বিনিয়োগ করার আপনার এই সাহসী প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি।
প্রথমেই বলে নেয়া প্রয়োজন যে আমাদের এই স্টক বিজনেসটি মোটেও কুইক মানি জেনারেট করার কোন পদ্ধতি নয়। আমরা মূলত লং টার্মের স্টেডি গ্রোথ এ বিশ্বাসী এবং
আমাদের ট্রেডিং প্ল্যান ঠিক সেভাবেই ডিজাইন করা। এটি মোটেও মান্থলী ইনকামের কোন রাস্তা নয়, কোন কোন মাসে এমনকি টানা দুই তিন মাস আমাদের কোন প্রফিট নাও আসতে পারে-
এমতাবস্থায় ধৈর্য রাখাটা বাঞ্চনীয়। মার্কেট আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমরা যা নিয়ন্ত্রন করতে পারি তা হচ্ছে- আমাদের ক্যাপিটাল, রিস্ক ম্যানেজমেন্ট, এবং ট্রেডিং প্ল্যান আর তাই একথা নিশ্চিত
করে বলা যায় যে দীর্ঘ দিন আমাদের সাথে যুক্ত থাকলে বাৎসরিক একটি হ্যান্ডসাম এমাউন্ট প্রফিট করা সম্ভব যদিও তা কত পারসেন্ট তা আমরা জানিনা তবে- আনুমানিক ৪০% থেকে ৬০% এর মত প্রফিট হতে পারে প্রতি বছর।
কোন বছর ঠিক কত পার্সেন্ট প্রফিট আসবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে কোন বছর যদি ৩০% + প্রফিট আসে তাহলে উক্ত বছরকে আমরা সফল বছর হিসেবে বিবেচনা করবো। আমারদের সর্বোচ্চো চেষ্টা থাকবে
যতটা সম্ভব রিস্ক কম নিয়ে ট্রেড করা এবং ধীরে ধীরে একাউন্ট গ্রো করা।
মুনাফা বন্টন: আমরা প্রতি ৪ মাস অন্তর অন্তর মুনাফা তুলে ফেলবো ( যদি হ্যন্ডসাম এমাউন্ট প্রফিট থাকে, যা নির্ভর করবে মার্কেটের অবস্থার উপরে )।
প্রতিটি সদস্যের টোকেনের সংখ্যা অনুসারে মুনাফা বন্টন করা হবে, যেমন- সর্বমোট টোকেন সংখ্যা ১০ তাহলে আমাদের মূলধন হবে ১০ X ১০০ = ১,০০০ ডলার।
এমতাবস্থায় আমাদের মুলধন বা ব্যলেন্স যদি ১,৩০০ পর্যন্ত বাড়ে তাহলে আমাদের সর্বমোট প্রফিট থাকবে ১,৩০০ - ১,০০০ = ৩০০ ডলার। এই ৩০০ ডলার টোটাল
টোকেন সংখ্যা (১০) দিয়ে ভাগ করলে দাঁড়ায় ১০/৩০০ = ৩০ ডলার। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি টোকেনের বিপরীতে প্রফিট হয় ৩০ ডলার। এখন যার যতগুলো
টোকেন সংখ্যা সে ততগুলো টোকেনের মুনাফা পাবে যেমন-
আবু সাঈদের টোকেন সংখ্যা ৪ তাহলে সে পাবে ৪ x ৩০ = ১২০ ডলার
মেহেদী ইমরানের টোকেন সংখ্যা ৩ তাহলে সে পাবে ৩ x ৩০ = ৯০ ডলার
আব্দুর রাহমানের টোকেন সংখ্যা ২ তাহলে সে পাবে ২ x ৩০ = ৬০ ডলার
হাবীব হাসানের টোকেন সংখ্যা ১ তাহলে সে পাবে ১ x ৩০ = ৩০ ডলার
তাহলে দেখা যাচ্ছে আমাদের টোটাল ১০ টি টোকেনের বিপরীতে সর্বমোট ৩০০ ডলার মুনাফা বন্টন হয়ে গেলো যার যার টোকেনের সংখ্যা অনুযায়ী।
বিঃদ্রঃ : প্রতিবার মুনাফা তুলে ফেলার পরেই কেবল নতুন টোকেন ক্রয় এবং পুরাতন টোকেন বিক্রয় করা যাবে, ট্রেড চলাকালীন অবস্থায় বা মাঝামাঝি সময়ে কোন টোকেন ক্রয় বা বিক্রয় করার কোন সুযোগ নেই।
বাইন্যান্স P2P সেকশনে যখন ডলারের রেট যা থাকবে ঠিক সেই দরেই ডলার কেনা বেচা করা হবে।
ট্রেডিং ফি বা চার্জ : আমরা টোকেন ক্রয় বিক্রের উপর কোনরুপ ফি বা চার্জ আরোপ করি না, শুধুমাত্র প্রফিটের উপর ১০ শতাংশ চার্জ আরোপ করে থাকি যেমন-
কেউ যদি ১০০ ডলার প্রফিট করে তাহলে ১০ শতাংশ চার্জ কর্তন করার পর সে পাবে ৯০ ডলার, যদি কেউ ১০০০ ডলার প্রফিট করে তাহলে ১০ শতাংশ চার্জ কর্তন করার পর
সে পাবে ৯০০ ডলার। বিকাশ বা মোবাইল ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে চার্জ বহন করতে হবে টোকেনের গ্রহকদের। ট্রেডিং ফি এর বাহিরে আমাদের কোন হিডেন ফি নেই।
বিবিধ: (ক) SB International কখনোই ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের এর বিকল্প নয় এখানে ঝুঁকি রয়েছে আর তাই ঝুঁকি নিয়ন্ত্রণে আমরা দুটি নিয়ম বেঁধে দিয়েছি আর তা হলো-
(১) একজন ব্যক্তি সর্বমোট ৫০ টির বেশি টোকেন ক্রয় করিতে পারিবে না। (২) এক পরিবার থেকে দুই জনের বেশী ব্যক্তি টোকেন ক্রয় করিতে পারিবে না।
(খ) SB International কোন পাবলিক সংস্থা নয়-- শুধুমাত্র SB International এর পরিচিত নেটওয়ার্কের ব্যক্তিবর্গ গণই টোকেন ক্রয় করিতে পারিবে,
কোন অপরিচিত ব্যক্তির পক্ষে আমাদের টোকেন ক্রয় করা সম্ভব নহে।
(গ) SB International এর টেকেন ক্রয় করার মাধ্যমে কেউ কোন আর্থিক ক্ষতির সম্মূখীন হলে কোনরুপ আইনি পদক্ষেপ নেয়া যাবে না এবং এজন্য SB International
এর সাথে জাড়িত ব্যক্তিবর্গকে কোনরুপ দোষারোপ করা যাবে না।
(ঘ) বিবিধ ঘটনার প্রেক্ষিতে অথবা সম্মানীত সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে আমাদের বিধিমালা সময়ে সময়ে পরিমর্জন ও পরিবর্তন হতে পারে।
বিশেষ সতর্কতা: আমাদের ট্রেডিং স্ট্যাইলে অযাচিত হস্তক্ষেপ সম্পুর্ণ নিষিদ্ধ, SB International এর ট্রেডিং প্ল্যান একান্তই এর অভ্যন্তরীণ বিষয়। কোন সদস্য যদি আমাদের ট্রেডিং প্ল্যানে অযাচিত হস্তক্ষেপ করার চেষ্টা করেন ( যেমন- এখন এটা বাই করেন ওইটা সেল করেন, এটা এখন ক্লোজ করে দেন, এখন এটার দাম বাড়বে ওটার দাম কমবে- এটা করেন, ওটা করেন, এটা করলে ভালো হবে..... ইত্যাদি ) তাহলে সম্পুর্ণ বিনা নোটিশে উক্ত সদস্যের সদস্য পদ বাতিল করা হবে এবং তার সমস্ত টোকেনের অর্থ ফেরৎ দিয়ে দেওয়া হবে।